DMBD

প্রফেসর ডা. মুহাম্মদ বদরুল আলম

প্রফেসর ডা. মুহাম্মদ বদরুল আলম

সিনিয়র কনসালট্যান্ট (কার্ডিওলজি), আনোয়ার খান মডার্ণ মেডিক্যাল কলেজ হাসপাতাল (কার্ডিয়াক সেন্টার)

এমবিবিএস, এমসিপিএস (ইন্টারনাল মেডিসিন), ডি.কার্ড, এম.ডি.(কার্ডিওলজি)(NICVD). ফেলো,ইন্টারভেনশনাল কার্ডিওলজি, ফর্টিস এসকর্টস হার্ট ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার, নয়াদিল্লি, ভারত

40+ Years Experience

হৃদরোগ, বাতজ্বর ও মেডিসিন বিশেষজ্ঞ

প্রাক্তন অধ্যাপক ও বিভাগীয় প্রধান, কার্ডিওলজি বিভাগ

স‍্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল, ঢাকা

Chamber & Appointment

আনোয়ার খান মডার্ণ মেডিক্যাল কলেজ হাসপাতাল (কার্ডিয়াক সেন্টার)

ঠিকানা: ব্লক- এফ, লেভেল- ৭,বাড়ি নং- ২০, রোড নং- ৮,ধানমন্ডি, ঢাকা- ১২০৫।

রোগী দেখার সময়: প্রতিদিন সন্ধ্যা ৭.৩০ থেকে রাত ১০টা পর্যন্ত (শুক্রবার বন্ধ)

Appointment: 01334767375, 01715799607

প্রফেসর ডা. মুহাম্মদ বদরুল আলম — Qualification & Experience

অধ্যাপক ডা. মুহাম্মদ বদরুল আলম বাংলাদেশের একজন অভিজ্ঞ ও সুপরিচিত হৃদরোগ বিশেষজ্ঞ। তিনি ১৯৮৪ সালে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে সরকারি চিকিৎসক হিসেবে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। হৃদরোগ চিকিৎসায় উচ্চতর প্রশিক্ষণের অংশ হিসেবে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল থেকে ১৯৯৪ সালে ডি-কার্ড এবং ২০০২ সালের জানুয়ারিতে এমডি ডিগ্রি অর্জন করেন। এছাড়া ১৯৯৯ সালে BCPS থেকে ইন্টারনাল মেডিসিনে MCPS ডিগ্রি সম্পন্ন করেন।

দীর্ঘ কর্মজীবনে তিনি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে রংপুর মেডিক্যাল কলেজ এবং স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের কার্ডিওলজি বিভাগে অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি সিনিয়র কনসালট্যান্ট (কার্ডিওলজি), হিসাবে আনোয়ার খান মডার্ণ মেডিক্যাল কলেজ হাসপাতাল (কার্ডিয়াক সেন্টার) কর্মরত আছেন। আন্তর্জাতিক পর্যায়েও রয়েছে তাঁর বিশেষ প্রশিক্ষণ। SAARC Cardiac Society Scholarship লাভের মাধ্যমে তিনি ভারতের নয়াদিল্লির খ্যাতনামা Fortis Escorts Hospital & Research Centre-এ জুলাই ২০০৪ থেকে জুন ২০০৫ পর্যন্ত এক বছর Interventional Cardiology বিষয়ে ফেলোশিপ সম্পন্ন করেন।

ইন্টারভেনশনাল কার্ডিওলজির বিভিন্ন ক্ষেত্রে তাঁর রয়েছে বিশেষ দক্ষতা। তিনি সরকারি মেডিক্যাল কলেজ ও জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত D-Card ও MD Cardiology কোর্সের চিকিৎসকদের প্রশিক্ষণ ও শিক্ষাদানের সঙ্গেও যুক্ত ছিলেন। হৃদরোগের চিকিৎসায় তাঁর বিশেষ দক্ষতার মধ্যে রয়েছে হার্টের রক্তনালীর ব্লক নির্ণয় ও চিকিৎসা, PTCA ও স্টেন্টিং, পেসমেকার স্থাপন, বাতজ্বরজনিত হার্টের ভালভের সমস্যা এবং উচ্চ রক্তচাপের চিকিৎসা।

হৃদরোগ ও রক্তনালীর রোগের সম্ভাব্য লক্ষণঃ
হৃদযন্ত্র ও রক্তনালীর বিভিন্ন সমস্যায় একাধিক ধরনের উপসর্গ দেখা দিতে পারে। যেমন—বুকে ব্যথা বা চাপ অনুভূত হওয়া, ব্যথা হাত, চোয়াল, পিঠ কিংবা পেটের দিকে ছড়িয়ে পড়া, শ্বাসকষ্ট, কাশি, বুক ধড়ফড়, মাথা ঘোরা বা অজ্ঞান হয়ে যাওয়া। এছাড়া সামান্য পরিশ্রমেই অতিরিক্ত ক্লান্তি, স্বাভাবিক কাজ করতে অসুবিধা, পা বা পেট ফুলে যাওয়া, ক্ষুধামন্দা, বদহজম এবং পেটের ডান দিকের ওপরের অংশে ব্যথাও হৃদযন্ত্রের সমস্যার সঙ্গে সম্পর্কিত হতে পারে। কিছু রোগীর ক্ষেত্রে শোয়ার সময় শ্বাসকষ্ট বেড়ে যেতে পারে এবং রাতে ঘুমানোর পরিবর্তে উঠে বসে থাকতে হতে পারে। দীর্ঘদিনের হার্ট ফেইলিওরের ক্ষেত্রে হৃদযন্ত্রের সমস্যার প্রভাবে congestive hepatitis ও জন্ডিসের মতো জটিলতাও দেখা দিতে পারে।

শিশুদের ক্ষেত্রে যে লক্ষণগুলো গুরুত্বের সঙ্গে দেখা উচিতঃ
শিশুর হৃদরোগের ক্ষেত্রে স্বাভাবিক শারীরিক বৃদ্ধি ব্যাহত হওয়া, শরীরের বিভিন্ন অংশ বিশেষ করে হাত-পা বা ঠোঁট নীলচে হয়ে যাওয়া, কাশি ও শ্বাসকষ্ট, সহজে ক্লান্ত হয়ে পড়া ইত্যাদি লক্ষণ দেখা দিতে পারে। এছাড়া জ্বর বা গলা ব্যথার কয়েকদিন পর হাত-পায়ের জয়েন্টে ব্যথা ও ফোলা, বুকে ব্যথা, হাত-পা বা পেট ফুলে যাওয়া, মাথায় অস্বাভাবিক ঘাম হওয়া এবং খেলাধুলায় অনীহা বা খেলতে গিয়ে বারবার বসে পড়ার মতো উপসর্গও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত। উপরোক্ত লক্ষণগুলোর কোনোটি দেখা দিলে অবহেলা না করে একজন যোগ্য চিকিৎসকের পরামর্শ নেওয়া গুরুত্বপূর্ণ।

Additional information

Patient reviews

There are no reviews yet.

Scroll to Top