DMBD

পুষ্টিবিদ শামছুন্নাহার মহুয়া

পুষ্টিবিদ শামছুন্নাহার মহুয়া

৩০+ বছরের অভিজ্ঞতা

এমপিএইচ, এমএসসি, বিএসসি, পিজিটি (ডায়েটেটিক্স) বিশ্ব স্বাস্থ্য সংস্থা, সার্টিফিকেট ট্রেইনি (আইডিএফ), সার্টিফাইড হেলথ এডুকেটর অ্যান্ড ট্রেইনার (ডব্লিউডিএফ)

ওবেসিটি এবং বেরিয়াট্রিক সার্জারি ম্যানেজমেন্ট (LOC, পুনে, ভারত), সার্টিফেকেট ইন রিসার্স মেথোডলজি, বারডেম একাডেমি

স্থূলতা ও ব্যারিয়াট্রিক পুষ্টি বিশেষজ্ঞ

চিফ নিউট্রিশনিস্ট ও সাবেক বিভাগীয় প্রধান (ডায়েট ও নিউট্রিশন)

বারডেম জেনারেল হাসপাতাল

Chamber & Appointment

Chamber 1

সেন্ট্রাল হাসপাতাল লিমিটেড, ধানমন্ডি

ঠিকানাঃ রুম নং: ৩৩৬, ২য় তলা, অ্যানেক্স-১

বাড়ী নং: ০২, রোড ০৫, গ্রিন রোড, ধানমন্ডি, ঢাকা

রোগী দেখার সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত (শুক্রবার বন্ধ)

Appointment: 01911566139, 01716710507

Chamber 2

বারডেম মহিলা ও শিশু হাসপাতাল

ঠিকানাঃ রুম নং: ২১৩, ২য় তলা, ১২২, কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, শাহবাগ, ঢাকা

রোগী দেখার সময়ঃ দুপুর ২:৩০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত (শুক্রবার ও সরকারি ছুটির দিন বন্ধ)

Appointment: 01911566139

পুষ্টিবিদ শামছুন্নাহার মহুয়া এর শিক্ষাগত যোগ্যতা ও পেশাগত অভিজ্ঞতা

পুষ্টিবিদ শামছুন্নাহার মহুয়া একজন পাবলিক হেলথ নিউট্রিশনিস্ট ও ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান। তাঁর এমপিএইচ, এমএসসি, বিএসসি এবং ডায়েটেটিক্সে পিজিটি প্রশিক্ষণ রয়েছে। তিনি আইডিএফ ও ডব্লিউডিএফ-এর প্রশিক্ষণ সম্পন্ন করেছেন এবং ক্লিনিক্যাল পুষ্টি, জনস্বাস্থ্য পুষ্টি ও প্রশিক্ষণে ৩০+ বছরের অভিজ্ঞতাসম্পন্ন। তিনি বারডেম জেনারেল হাসপাতালের চিফ নিউট্রিশনিস্ট ও ডায়েট এবং নিউট্রিশন বিভাগের সাবেক বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তিনি মেটাবলিক নিউট্রিশন, ডায়াবেটিস, স্থূলতা ও ওজন ব্যবস্থাপনা, ক্লিনিক্যাল ডায়েট থেরাপি এবং প্রি/পোস্ট-বেরিয়াট্রিক সার্জারি নিউট্রিশন ম্যানেজমেন্টে বিশেষ অভিজ্ঞতা অর্জন করেছেন। পাশাপাশি চিকিৎসা শিক্ষা, গবেষণা, প্রশিক্ষণ এবং জাতীয় পর্যায়ের পুষ্টি নীতিমালা প্রণয়নে তাঁর দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে।

পুষ্টিবিদ শামছুন্নাহার মহুয়া এমপিএইচ বিষয়ে জনস্বাস্থ্য পুষ্টি এবং এমএসসি বিষয়ে খাদ্য ও পুষ্টি বিজ্ঞান-সহ বিভিন্ন উচ্চতর একাডেমিক ও পেশাগত প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। এছাড়া ডব্লিউএইচও-পৃষ্ঠপোষকতায় ডায়েটেটিক্সে স্নাতকোত্তর প্রশিক্ষণ, আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশন (আইডিএফ) সনদপ্রাপ্ত ডায়েটিশিয়ান এবং বিশ্ব ডায়াবেটিস ফাউন্ডেশন (ডব্লিউডিএফ) সনদপ্রাপ্ত স্বাস্থ্য শিক্ষক ও প্রশিক্ষক হিসেবে পেশাগত স্বীকৃতি অর্জন করেছেন।

বারডেম জেনারেল হাসপাতাল-এর সঙ্গে দীর্ঘদিনের সম্পৃক্ততায় তিনি ক্লিনিক্যাল নিউট্রিশন শিক্ষা ও প্রশিক্ষণের ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রেখেছেন। তাঁর উদ্যোগে ৬-মাসের ক্লিনিক্যাল নিউট্রিশন ইন্টার্নশিপ কোর্স চালু হয়, যা ভবিষ্যৎ প্রজন্মের দক্ষ ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি ক্লিনিক্যাল নিউট্রিশন কর্মকর্তা ও গবেষণা দল-এর প্রশিক্ষণ, পরামর্শদাতা কার্যক্রম এবং কর্মদক্ষতা উন্নয়ন-এর সঙ্গেও যুক্ত।

পুষ্টিবিদ শামছুন্নাহার মহুয়া যেসব রোগের চিকিৎসা করেন

পুষ্টিবিদ শামছুন্নাহার মহুয়া ডায়াবেটিসে খাদ্যপরিকল্পনা, স্থূলতা ও ওজন ব্যবস্থাপনা, মেটাবলিক নিউট্রিশন এবং ক্লিনিক্যাল ডায়েট থেরাপি বিষয়ে পরামর্শ দেন। বেরিয়াট্রিক সার্জারির আগে ও পরে পুষ্টি ব্যবস্থাপনা, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং ব্যক্তির প্রয়োজন অনুযায়ী ডায়েট পরিকল্পনা তাঁর সেবার অন্তর্ভুক্ত।

জাতীয় পর্যায়েও তাঁর অবদান উল্লেখযোগ্য। বাংলাদেশ সরকারের জাতীয় পুষ্টিসেবা (এনএনএস) ও আইপিএইচএন-এর জাতীয় রিসোর্স পারসন হিসেবে জাতীয় পুষ্টি ও খাদ্য নির্দেশিকা প্রণয়নে কাজ করেছেন। এছাড়া রমজানকালীন পুষ্টি নির্দেশিকা প্রণয়ন, ইউজিসি-এর গবেষণা প্রকল্প মূল্যায়ন এবং আন্তর্জাতিক যৌথ গবেষণা কার্যক্রমেও তিনি দায়িত্ব পালন করেছেন।

জনসচেতনতা তৈরিতেও তিনি দীর্ঘদিন ধরে সক্রিয়। বিটিভি, চ্যানেল i, এটিএন বাংলা, এনটিভি, চ্যানেল 71, বাংলাভিশনসহ বিভিন্ন গণমাধ্যমে পুষ্টি, ডায়াবেটিস, স্থূলতা ও স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস বিষয়ে বিশেষজ্ঞ হিসেবে অংশগ্রহণ করেছেন। পাশাপাশি ২০০০ সাল থেকে বিভিন্ন জাতীয় দৈনিক ও স্বাস্থ্যবিষয়ক প্রকাশনায় নিয়মিত লিখে আসছেন।

পুষ্টিবিদ শামছুন্নাহার মহুয়া কোথায় এবং কখন রোগী দেখেন?

পুষ্টিবিদ শামছুন্নাহার মহুয়া একজন দেশের অন্যতম অভিজ্ঞ পাবলিক হেলথ নিউট্রিশনিস্ট ও ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান। যিনি ১৯৯৬ সাল থেকে গত ৩০ বছরেরও বেশি সময় ধরে ক্লিনিক্যাল ডায়েটেটিক্স, থেরাপিউটিক নিউট্রিশন, হাসপাতাল ব্যবস্থাপনা, জনস্বাস্থ্য পুষ্টি এবং স্বাস্থ্যনীতি প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন।

বর্তমানে পুষ্টিবিদ শামছুন্নাহার মহুয়া বিভিন্ন পেশাজীবী ও সামাজিক প্রতিষ্ঠানের নেতৃত্বের সঙ্গেও যুক্ত এবং বাংলাদেশের পুষ্টি ও ডায়েটেটিক্স খাতে শিক্ষা, গবেষণা, ক্লিনিক্যাল সেবা ও জনস্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে অবদান রেখে চলেছেন। পুষ্টিবিদ শামছুন নাহার মহুয়া বারডেম জেনারেল হাসপাতালের ডায়েট ও নিউট্রিশন বিভাগের চিফ নিউট্রিশনিস্ট ও সাবেক বিভাগীয় প্রধান হিসাবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি পুষ্টি বিষয়ে দুই টি চেম্বারে পরামর্শ দিয়ে থাকেন। নিউট্রিশন, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, ওজন নিয়ন্ত্রণ এবং সঠিক ডায়েট পরিকল্পনা বিষয়ে পরামর্শ নিতে চাইলে শামছুন্নাহার মহুয়া -এর পরামর্শ নিতে পারেন। তিনি ঢাকার দুটি পরিচিত হাসপাতালে নিয়মিত রোগী দেখেন।

ধানমন্ডি চেম্বার:
সেন্ট্রাল হাসপাতাল লিমিটেড-এ তিনি প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত রোগী দেখেন।
রোগী দেখার দিন: শনিবার থেকে বৃহস্পতিবার (বন্ধ: শুক্রবার)
চেম্বার: রুম ৩৩৬, ২য় তলা, অ্যানেক্স-১
ঠিকানা: বাড়ি 02, রোড 05, গ্রিন রোড, ধানমন্ডি, ঢাকা

শাহবাগ চেম্বার:
বারডেম মহিলা ও শিশু হাসপাতাল-এর রুম নং ২১৩, ২য় তলায় তিনি রোগী দেখেন।
রোগী দেখার সময়: শনিবার থেকে বৃহস্পতিবার, দুপুর ২:৩০টা থেকে বিকেল ৫টা
বন্ধ: শুক্রবার ও সরকারি ছুটির দিন
ঠিকানা: ১২২, কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, শাহবাগ, ঢাকা-১০০০

অ্যাপয়েন্টমেন্টের জন্য যোগাযোগ

চেম্বারে যাওয়ার আগে সিরিয়াল বা অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিত করতে নিচের নম্বরগুলোতে যোগাযোগ করতে পারেন:
০১৯১১৫৬৬১৩৯
০১৭১৬৭১০৫০৭

Additional information

Give a Review

5
1 review
  • Rakib

    best doctor

Scroll to Top