DMBD

ডা. মো. গোলাম নূর

ডা. মো. গোলাম নূর

বি.এম.ডি.সি রেজিঃ নং: ১২৪৪২

এমবিবিএস, এমসিপিএস (মেডিসিন), সিসিডিএম (ডায়বেটিস)

42+ Years of Experience

মেডিসিন ও ডায়বেটিস বিশেষজ্ঞ

প্রাক্তন চিকিৎসা কর্মকর্তা

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন শ্রম কল্যাণ কেন্দ্র (চাঁদপুর, সরিষাবাড়ী ও ষোলশহর)

Chamber & Appointment

আলফা ল্যাব

চাঁন্দগাঁও আবাসিক এ-ব্লক, চট্টগ্রাম

সাক্ষাৎকার সময়: প্রতিদিন সকাল ৯টা – দুপুর ১টা

Appointment: 01796379198, 01850014907

ডা. মো. গোলাম নূর — Qualification & Experience

ডা. মো. গোলাম নূর চট্টগ্রামের একজন অভিজ্ঞ ও সুপরিচিত মেডিসিন বিশেষজ্ঞ, যিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, শ্বাসকষ্ট, হৃদরোগ, কিডনি জটিলতা, বাতজনিত রোগ, গর্ভকালীন ডায়াবেটিস, বিভিন্ন সংক্রমণজনিত রোগ এবং স্নায়ুতন্ত্রের জটিল রোগের চিকিৎসা প্রদান করে আসছেন। তিনি MBBS, MCPS, (Medicine) এবং CCDM ডিগ্রিধারী একজন দক্ষ চিকিৎসক। তিনি প্রাক্তন সহকারী সার্জন (চমকহা, ১৯৮২–১৯৮৩), প্রাক্তন জরুরি চিকিৎসা কর্মকর্তা, বন্দর আব্বাস মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল, ইরান । এছাড়াও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন শ্রম কল্যাণ কেন্দ্র (চাঁদপুর, সরিষাবাড়ী ও ষোলশহর) এর প্রাক্তন চিকিৎসা কর্মকর্তা হিসাবে দায়িত্বে ছিলেন।

তিনি আধুনিক চিকিৎসা পদ্ধতিতে দক্ষতা অর্জন করেছেন এবং বহু বছরের বাস্তব অভিজ্ঞতার আলোকে রোগীদের মানসম্মত চিকিৎসা সেবা দিয়ে আসছেন। রোগ নির্ণয়ে নির্ভুলতা, রোগীর কথা মনোযোগ দিয়ে শোনা এবং রোগভেদে কার্যকর চিকিৎসা পরিকল্পনা প্রদান করার জন্য তিনি রোগীদের কাছে আস্থাভাজন। বিশেষ করে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ, কিডনি সমস্যা, শ্বাসতন্ত্রের রোগ এবং জটিল মেডিসিন সংক্রান্ত রোগের চিকিৎসায় তাঁর অভিজ্ঞতা উল্লেখযোগ্য।

চট্টগ্রামে তিনি একজন মানবিক চিকিৎসক হিসেবে পরিচিত। বিশেষ করে অসচ্ছল, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসাসেবায় আন্তরিকতা ও সহমর্মিতার জন্য অনেকেই তাঁকে শ্রদ্ধা করেন। রোগীর আর্থিক অবস্থার বিষয়টি বিবেচনায় রেখে, সম্পূর্ন বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে থাকেন। মানুষের পাশে থাকার মানসিকতা তাঁর চিকিৎসা দর্শনের অন্যতম বৈশিষ্ট্য। তিনি গরিব ও অসহায় মানুষের মিনামূল্যে চিকিৎসা সেবা দেন জন্য অনেকেই গড়িবের ডাক্তার হিসাবেও পরিচিত।

বর্তমানে তিনি আলফা ল্যাব, চাঁন্দগাঁও আবাসিক এ-ব্লক, চট্টগ্রাম-এ নিয়মিত রোগী দেখেন। তাঁর সাক্ষাতের সময় প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ১টা। যাঁরা একজন অভিজ্ঞ, আন্তরিক ও মানবিক মেডিসিন বিশেষজ্ঞের পরামর্শ নিতে চান, তাঁদের জন্য ডা. মো. গোলাম নূর একটি নির্ভরযোগ্য নাম।

চেম্বার: আলফা ল্যাব
চাঁন্দগাঁও আবাসিক এ-ব্লক, চট্টগ্রাম

মোবাইল:
০১৮৫০০১৪৯০৭
০১৭৯৬৩৭৯১৯৮

Additional information

Images Upload
Images Upload

Patient reviews

There are no reviews yet.

Scroll to Top