DMBD

অধ্যাপক ডা. মোঃ আব্দুস সালাম খান (অবঃ)

অধ্যাপক ডা. মোঃ আব্দুস সালাম খান (অবঃ)

BMDC REG. NO: 18918

এমবিবিএস, ডিসিএইচ

৩৫+ বছরের অভিজ্ঞতা সম্পূর্ন একজন শিশু রোগ বিশেষজ্ঞ

সাবেক কনসালটেন্ট ডাঃ এম,আর খান শিশু হাসপাতাল ও ইনিষ্টিটিউট, মিরপুর

সাবেক বিভাগীয় প্রধান (শিশু বিভাগ) ও উপাধক্ষ্য

শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল, উত্তরা

Chamber & Appointment

দি চাইল্ড কেয়ার সেন্টার

ঠিকানাঃ বাড়ি নং ৬৫, দক্ষিণ খান, সরদার বাড়ি মোড়, মধুবাগ রোড, উত্তরা, ঢাকা ২২৩০

দক্ষিণ খান বাজার থেকে ৩০০ গজ পূর্ব দিকে, সরদার বাড়ি মোড়, নিয়ামাহ হাসপাতালের উল্টো দিকে

রোগী দেখার সময়ঃ সকাল ৯টা হতে সকাল ১১টা এবং বিকাল মাগরিব বাদ হতে রাত ৯টা

Appointment: 01962161086, 01929017730

অধ্যাপক ডা. মোঃ আব্দুস সালাম খান (অবঃ) — Qualification & Experience

অধ্যাপক ডা. মোঃ আব্দুস সালাম খান একজন অভিজ্ঞ ও সুপরিচিত সম্পুর্ন একজন শিশু রোগ বিশেষজ্ঞ (Pediatrician)। তিনি MBBS ও DCH ডিগ্রিধারী এবং শিশু রোগের চিকিৎসা, নবজাতক ও শিশুর বিভিন্ন জটিল স্বাস্থ্য সমস্যা ব্যবস্থাপনায় তার দীর্ঘদিনের ক্লিনিক্যাল অভিজ্ঞতা রয়েছে।

তাঁর দীর্ঘ কর্মজীবনের শুরুতে তিনি জাতীয় অধ্যাপক ডা. এম. আর. খানের অধীনে নেবিদিতা নার্সিং হোম (শিশু হাসপাতাল)-এ ১৯৯০ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি Medical Officer (Maternal & Child Health) হিসেবে কাজ করেন এবং ঢাকা মেডিকেল কলেজে পোস্ট গ্র্যাজুয়েট শিক্ষার্থী হিসেবে উচ্চতর চিকিৎসা শিক্ষা ও প্রশিক্ষণ গ্রহণ করেন।

২০০০ সালে তিনি মিরপুর শিশু হাসপাতাল (বর্তমানে এম. আর. খান শিশু হাসপাতাল)-এ মেডিকেল অফিসার হিসেবে যোগ দেন। এরপর মিরপুর OGSB মাতৃসদন হাসপাতালে শিশু বিভাগের কনসালট্যান্ট হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০২ সালে তিনি শহীদ মনসুর আলী মেডিকেল কলেজে Pediatrics বিভাগে যোগদান করেন এবং দীর্ঘদিন ধরে সেখানে শিক্ষকতা, চিকিৎসাসেবা ও বিভাগীয় প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে সাবেক বিভাগীয় প্রধান (শিশু বিভাগ) ও উপাধক্ষ্য হিসাবে শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে সুনামের সাথে চিকিৎসা সেবা দিয়ে অবসর গ্রহণ করেন। তার ৩৫+ বছরের অভিজ্ঞতা শিশু রোগ বিশেষজ্ঞ হিসাবে সাবেক কনসালটেন্ট হিসাবে ডাঃ এম,আর খান শিশু হাসপাতাল ও ইনিষ্টিটিউট, মিরপুর, ঢাকা তে দায়িত্ব পালনও করেছিলেন।

চিকিৎসা ও শিক্ষাক্ষেত্রে তাঁর দীর্ঘ অভিজ্ঞতার পাশাপাশি শিশুদের প্রতি আন্তরিকতা, যত্নশীল চিকিৎসা পদ্ধতি এবং রোগ নির্ণয়ে দক্ষতার জন্য তিনি রোগী ও অভিভাবকদের কাছে একজন আস্থাভাজন চিকিৎসক হিসেবে পরিচিত। বর্তমানে তিনি তাঁর দীর্ঘদিনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে শিশুদের বিভিন্ন রোগের নিরাপদ, কার্যকর ও মানসম্মত চিকিৎসাসেবা প্রদান করছেন। বর্তমানে Professor Dr. Md. Abdus Salam Khan দি চাইল্ড কেয়ার সেন্টার, ঠিকানাঃ দক্ষিণ খান, সরদার বাড়ি মোড়, মধুবাগ রোড, বাড়ি নং ৬৫ এ নিয়মিত শিশুদের সুচিকিৎসা সেবা দিচ্ছেন।

Additional information

Images Upload
Images Upload

Patient reviews

There are no reviews yet.

Scroll to Top