DMBD

ডাঃ মোঃ ইয়াকুব আলী সরকার

ডাঃ মোঃ ইয়াকুব আলী সরকার

Govt. Reg. No 23876

DHMS (BHMEC), MSS (Political science)

হোমিওপ্যাথিক ডাক্তার ও পরামর্শক

সভাপতি - বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরাম ( BOHF)

5.0 (1)

Chamber & Appointment

ইভা হোমিও হল

আশুলিয়া থানা বাসস্ট্যান্ড, এআর টাওয়ার, রুম নাম্বার ৯ , বাইপাইল, আশুলিয়া, সাভার, ঢাকা।

রোগী দেখার সময়ঃ প্রতিদিন বিকেল পাঁচটা থেকে রাত দশটা পর্যন্ত।

Appointment: 01716651488, 01686981445

ডাঃ মোঃ ইয়াকুব আলী সরকার — Qualification & Experience

ডাঃ মোঃ ইয়াকুব আলী সরকার একজন স্বনামধন্য অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসক, লেখক ও গবেষক। তিনি একজন নিবন্ধিত হোমিওপ্যাথিক চিকিৎসক তার নিবন্ধন নাম্বার Gov. Reg. No. 23876। তিনি বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে বিগত ২০২০ সাল থেকে দায়িত্ব পালন করে আসছেন। তিনি “হোমিওপ্যাথিক প্র্যাকটিস অফ মেডিসিন” (প্রথম ও দ্বিতীয় খণ্ড) বইয়ের লেখক। তিনি আশুলিয়া, সাভার ও বাংলাদেশর বিভিন্ন এলাকার জটিল ক্রনিক রোগীদের হোমিওপ্যাথিক সুচিকিৎসা ও পরামর্শ প্রদান করে আসছেন।

ডাঃ মোঃ ইয়াকুব আলী সরকার টাঙ্গাইল জেলার কালিহাতী থানার দশকিয়া গ্রামে ১৯৬৮ সালে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা আব্দুস সামাদ সরকার এবং মাতা জরিনা বেগম। তিনি সরকারি সাদত বিশ্ববিদ্যালয় কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি এবং ফেডারেল হোমিওপ্যাথিক কলেজ থেকে ডি.এইচ.এম.এস (DHMS) ডিগ্রি অর্জন করেন।

চিকিৎসাসেবার পাশাপাশি তিনি পেশাগতভাবে ইসলাম পলিমারস অ্যান্ড প্লাস্টিসাইজারস লিমিটেডের প্রধান রসায়নবিদ(চীফ ক্যামিষ্ট) হিসেবে কর্মরত রয়েছেন। হোমিওপ্যাথিক চিকিৎসাবিজ্ঞানের প্রতি তাঁর বিশেষ আগ্রহ রয়েছে এবং দীর্ঘদিন ধরে এ বিষয়ে লেখালেখি করে আসছেন। তাঁর পরিচালিত “হোমিওপ্যাথিক পাঠশালা” ব্লগের মাধ্যমে তিনি হোমিওপ্যাথিক চিকিৎসা, বিভিন্ন স্বাস্থ্য সমস্যা ও চিকিৎসা-সংক্রান্ত তথ্য নিয়মিতভাবে তুলে ধরেন। পাশাপাশি তাঁর ফেসবুক পাতাতেও হোমিওপ্যাথিক চিকিৎসাবিষয়ক বিভিন্ন লেখা নিয়মিত প্রকাশিত হয়।

হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা ও তথ্যপ্রাপ্তি সহজ করতে তিনি বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরাম এর মাধ্যমে নিয়মিত ফেসবুক লাইভ আলোচনা পরিচালনা করে আসছেন এ ছাড়া “হোমিও টিপস” নামে একটি ফ্রি মোবাইল অ্যাপও Google Play Store-এ প্রকাশ করেছেন। চিকিৎসা পেশার পাশাপাশি লেখালেখি ও ডিজিটাল মাধ্যমে স্বাস্থ্যবিষয়ক তথ্য ছড়িয়ে দেওয়ার মাধ্যমে তিনি হোমিওপ্যাথিক চিকিৎসাবিষয়ক জ্ঞানকে সাধারণ মানুষের কাছে সহজভাবে উপস্থাপনের চেষ্টা করে যাচ্ছেন।

বর্তমানে তিনি ইভা হোমিও হল, আশুলিয়া থানা বাসস্ট্যান্ড, এ আর টাওয়ার, রুম নং-৯, বাইপাইল, আশুলিয়া, সাভার, ঢাকা-এ নিয়মিত রোগী দেখেন। তাঁর চেম্বার প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকে। সিরিয়াল ও যোগাযোগের জন্য মোবাইল নম্বর: ০১৭১৬৬৫১৪৮৮, ০১৬৮৬৯৮১৪৪৫

Additional information

Images Upload
Images Upload

Patient reviews

5
1 review
  • DrYeakub

    Congratulations to doctormarketingbd.com

Scroll to Top